seo-expert-in-bd-imam-uddin-imamuddinwp
Mizanur Rahman Shohag
Teacher • Blogger • Designer • Expert

About My Self

আমি একজন পরিশ্রমী, দায়িত্বশীল ও প্রযুক্তিপ্রেমী ইসলামিক টিচার। শিক্ষার্থীদের আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালভাবে পরিচালনা ও প্রচার-প্রসারে কাজ করতে আগ্রহী।

আমি মাইক্রোসফট অফিস, ডাটা এন্ট্রি, অফিস ব্যবস্থাপনা, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন এবং SEO বিষয়ে ব্যবহারিক দক্ষ। এছাড়াও আমি কওমি কলম-এর প্রতিষ্ঠাতা এবং একজন ব্লগার হিসেবে নিয়মিত শিক্ষামূলক ও প্রযুক্তিবিষয়ক কনটেন্ট প্রকাশ করি। আরো জানতে বিস্তারিত পড়ুন…🔹

My Expertise

SEO-expert-imamuddinwp

শিক্ষাদান ও শিক্ষার্থী গঠন

শিক্ষকতা আমার কাছে শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব ও আমানত। আমি শিক্ষার্থীদের পাঠ্যজ্ঞান দেওয়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, ইসলামী মূল্যবোধ ও উত্তম চরিত্র গঠনে গুরুত্ব দিই। প্রতিটি শিক্ষার্থী যেন সৎ, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং সমাজের কল্যাণে ভূমিকা রাখতে সক্ষম মানুষ হিসেবে গড়ে ওঠে—এটাই আমার শিক্ষকতার মূল লক্ষ্য।

Web-Design-Imam-Uddin-imamuddinwp

অফিস ব্যবস্থাপনা

Microsoft Word, Excel ও PowerPoint-এ দক্ষ। বাংলা, ইংরেজি, আরবি ও উর্দূ ভাষায় প্রশ্নপত্র, নোটিশ ও অফিসিয়াল ডকুমেন্ট তৈরি ও ডিজাইন করতে পারি। এছাড়া Word ও Excel-এ ফলাফল শিট, তথ্য সংরক্ষণ, হিসাব-নিকাশ, রিপোর্ট প্রস্তুতকরণ এবং অফিস সহকারীর বিভিন্ন দাপ্তরিক কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে সক্ষম।

shopify-expert-in-bangladesh-imamuddinwp

আর্টিকেল রাইটিং, ব্লগিং ও এসইও

একজন ব্লগার এবং কওমি কলম এবং মিজান হাব এর প্রতিষ্ঠাতা। শিক্ষা, প্রযুক্তি ও তথ্যভিত্তিক কনটেন্ট এবং আর্টিকেল নিয়মিত লিখে ও প্রকাশ করি। পাশাপাশি SEO-এর মাধ্যমে ওয়েবসাইটের সার্চ র‍্যাঙ্কিং উন্নত করা, ভিজিটর বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের অনলাইন পরিচিতি ও বিশ্বাসযোগ্যতা গড়ে তুলতে কাজ করতে সক্ষম।

seo-expert-in-bd-imamuddinwp

ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট

HTML, CSS এবং JavaScript ব্যবহার করে আধুনিক, রেসপন্সিভ ও ব্যবহারবান্ধব ওয়েবসাইট তৈরি ও কাস্টমাইজ করতে পারি। আবু তালহা মাদ্রাসা কওমি বুকস এবং মিজান স্টোর আমার কাস্টমাইজড করা ওয়েবসাইট এছাড়াও Blogger ও WordPress প্ল্যাটফর্মে ব্যক্তিগত, নিউজপেপার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক ওয়েবসাইট ডিজাইন, পরিচালনা এবং প্রয়োজন অনুযায়ী উন্নয়নের কাজ করতে সক্ষম।

woocommerce-wordpress-imamuddinwp

গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং

গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আকর্ষণীয় ডিজিটাল কনটেন্ট তৈরি করতে পারি। পোস্টার, ব্যানার, লোগো, সোশ্যাল মিডিয়া ডিজাইন, থাম্বনেইল, মাদ্রাসার ডকুমেন্টারি ও প্রচারণামূলক ভিডিও নির্মাণের পাশাপাশি বিভিন্ন ধরনের ভিডিও সম্পাদনা, কালার গ্রেডিং এবং পেশাদার উপস্থাপনার কাজে দক্ষ।

seo-expert-in-bd-imamuddinwp

ফটোগ্রাফি ও ডিজিটাল মিডিয়া

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অনুষ্ঠান ও বিশেষ মুহূর্তের পেশাদার ফটোগ্রাফি এবং ডিজিটাল মিডিয়া কনটেন্ট তৈরিতে আগ্রহী। মানসম্মত ছবি ধারণ, সম্পাদনা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইটে উপযোগী ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করে প্রতিষ্ঠানের ইতিবাচক পরিচিতি ও প্রচার-প্রসারে ভূমিকা রাখতে সক্ষম।

Testimonials

আমার সম্মানিত উস্তাদ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মূল্যবান প্রশংসাপত্র সংকলিত হয়েছে। তাঁদের সান্নিধ্যে আমার ছাত্রজীবন ও কর্মজীবনের গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হয়েছে। তাঁদের মূল্যায়ন, আস্থা ও শুভকামনা আমাকে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এগিয়ে চলতে অনুপ্রাণিত করে।

আমার ওয়েব প্রজেক্টসমূহ 🔰

নিচের বাটনগুলোতে ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করুন। প্রয়োজনীয় কিতাব, অ্যাপ্লিকেশন ও শিক্ষামূলক রিসোর্স সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা সহ গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক আর্টিকেল পড়তে পারবেন।

Dark Template
WhatsApp